ক্রাইম পোস্ট | Crime Post

সুন্দরগঞ্জে অপরাধ দমনে পুলিশের অভিযান, গ্রেপ্তার ৩

সুন্দরগঞ্জে অপরাধ দমনে পুলিশের অভিযান, গ্রেপ্তার ৩
ছবি: সংগৃহীত

গাইবান্ধার সুন্দরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম রেজা গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার বেলকা ইউনিয়নের জিগাবাড়ী এলাকার মো. মজিবর রহমান ওরফে মজি, ঘগোয়া ইউনিয়নের জিগারতল এলাকার মো. আউয়াল এবং চন্ডীপুর ইউনিয়নের আমতলী ফকিরপাড়া এলাকার মো. শাইদুল ইসলাম।

পুলিশ জানায়, গ্রেপ্তারদের মধ্যে মজিবর রহমান বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক দ্রব্য আইনের সংশ্লিষ্ট ধারায় দায়ের করা নিয়মিত মামলার আসামি। আউয়াল সুন্দরগঞ্জ থানার সিআর ২৪২/২৫ নম্বর মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি। অপরদিকে, শাইদুল ইসলামকে ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সুপার মো. জসিম উদ্দিনের নির্দেশনায় সুন্দরগঞ্জ থানা পুলিশ মাদক, জুয়া, নিয়মিত মামলা ও গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেপ্তারে এ বিশেষ অভিযান পরিচালনা করে।

সুন্দরগঞ্জ থানার ওসি মো. সেলিম রেজা বলেন, বিশেষ অভিযানে বিভিন্ন মামলার তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য (0)

0%
15.4%
15.4%
★69.2%
সাইন-ইন

মন্তব্য প্রকাশের আগে মডারেশন পাস করবে।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

সর্বশেষ
জনপ্রিয়